রোহিঙ্গাদের ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৯:১৬

রোহিঙ্গাদের ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি কক্সবাজারের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের চারটি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের নাফ নদীর জলসীমানা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায়। এসব নৌকায় ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে। এদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু।

টেকনাফ ২নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। এরপরও কিছু কিছু পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিজিবির সদস্যরা তাদের বাধা দিয়ে স্বদেশে ফেরত পাঠাচ্ছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গত দুই দিনে মাত্র চারজন রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তার কারণে এটি সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে করে রোহিঙ্গারা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের