রোহিঙ্গাদের ৭ নৌকাসহ ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ০৯:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ০৯:৪৯

রোহিঙ্গাদের ৭ নৌকাসহ ফেরত পাঠিয়েছে বিজিবি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের ৭টি নৌকা ও ঘুমধুম সীমান্ত দিয়ে ৩৭জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে ও ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান,  মঙ্গলবার গভীর রাত থেকে সকাল ৭টার মধ্যে অবৈধভাবে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছি রোহিঙ্গাদের ৭টি নৌকা। এসময় বিজিবি সদস্যরা তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসব নৌকায় প্রায় ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা নাগরিক ছিল।

অপরদিকে, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩৭জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত দিয়েছে বিজিবি। এদের মধ্যে ১০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। এ নিয়ে চলতি মাসে ৪৫৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারিকে ফেরত পাঠানো হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের