কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ০৯:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০৯:২২

কুমিল্লা কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার বর্ধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবু ফয়সল জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে এক যুবক বর্ধনবাড়ি গ্রামের সেকান্দর আলীর ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে। সেকান্দর আলীর পরিবার বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকে। এতে ওই যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘেরাও করে তাকে গণপিটুনি দেয়।

ওসি জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। রবিবার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- 

নাসিক নির্বাচন: কার খরচ কত
এজাহার থেকে নাম তুলে নিতে সাঁওতালদের হুমকি এমপি সমর্থকদের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম