সুবর্ণচরে আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১২:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:০৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান ও দুটি গোডাউনের মূল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুবর্ণচরে আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্যাহ শিপলু জানান, রাত সাড়ে ১০টার দিকে খাসেরহাট বাজারের মতিনের লেপ-তোশকের দোকানের বৈদ্যুতিক মোটর বিস্ফোরণে দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশে ছড়িয়ে পড়লে নূর ক্লথ স্টোর, অঞ্জনা ফার্মেসি, নিজাম স্টোর, নাহার স্টোর, অক্সফোর্ড লাইব্রেরি, নিলয় শিল্পালয়, শুভ স্বর্ণ শিল্পালয়, ফারিয়া বস্ত্র বিতান, তপন আর্ট ও একটি ক্যাবল কন্ট্রোল রুমসহ অন্তত ১৬টি দোকান ও দুটি গোডাউন পুড়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দেও সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক