চকরিয়ায় বাস-হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০

মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ কালু (৫০), আলী রিয়াজ মো. রায়হান (২৩), কালা খাতুন (৪৭) ও রিনা আক্তার (১৭)। নিহতদের বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম ও চকরিয়া এলাকায়। আহতদের পরিচয় জানা যায়নি।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, বিকাল ৩টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এসময় অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের