বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণ: আরও ১ আসামি গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

গ্রেফতারের প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণে দায়েরকৃত মামলার অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) এক আসামিকে গ্রেফতার করা হয়। 

রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ির আমতলী নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে আসামি অংসাচিং মারমাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুনির হোসাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলা থেকে অন্য এক মেয়ের সঙ্গে ফেরার পথে শনিবার ভোর সাড়ে ৩টা দিকে ব্যাংকছড়ি যাওয়া পথে এই স্কুল ছাত্রীর ওপর এ পাশবিকতা চালানো হয়। ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

ওসি মো. ওমর আলী বলেন, ঘটনার পর ছাত্রীটি লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার রত্নময় তঞ্চঙ্গ্যাকে এবং রবিবার অন্য আসামী অংসাচিং মারমাকেও গ্রেফতার করে পুলিশ। এদিকে অংসাচিং মারমা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতে থাকার বিষয়ে দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের