লক্ষ্মীপুর কলেজের স্কাউট ক্যাম্পে হামলা, দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ০০:৩৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০০:৩৭

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সরকারি কলেজের রোভার স্কাউট ক্যাম্পে হামলাসহ দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। রবিবার বিকালে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস বলেন, লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাঁধন ও লক্ষ্মীপুর কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন পিয়াসকে ছাত্রলীগের ভাবমূর্তি ও দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ ছাত্রলীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদ বলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট ক্যাম্পে হামলাসহ বিভিন্ন অভিযোগের বিত্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের