নোয়াখালীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, সম্মেলন পণ্ড

নোয়াখালী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২০:১৬

নোয়াখালীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, সম্মেলন পণ্ড নোয়াখালীতে জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেল ৪টার দিকে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে।  

আহতরা হলেন, পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের আকবর হোসেন, আজমির, রুবেল, শামু, রানা, পাবেল, শরিফ ও জাবেদ। আরেকজনের পরিচয় জানা যায়নি।   

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর পর বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শেষ করলে বিকাল ৫টার দিকে প্রধান অতিথির বক্তব্য হিসেবে মওদুদ আহমদে বক্তব্য দেন। এ সময় হঠাৎ করে শিল্পকলার হলরুমের বাহিরের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদের কয়েকজন সমর্থক অপর সভাপতি প্রার্থী মাহাবুব আলমগীর আলোর সমর্থকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হারুন সমর্থকরা আলো সমর্থক ও নোয়াখালী পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের মাথায় আঘাত করে। মুহুর্তেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে একটি গ্রুপ হলরুমের পেছনের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে। পরে সম্মেলনের সভাপতি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মাইকে হামলাকারীদের শান্ত হওয়ার নির্দেশ দিলেও তারা শোনেননি। এ সময় হামলাকারীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের সামনের টেবিলও ভাঙচুর করে।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষের ঘটনায় শিল্পকলা একাডেমিতে সাংবাদিক সম্মেলন করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে কিছুটা গোলযোগ হয়েছে। তাই দ্বিতীয় পর্যায়ের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। শীঘ্রই কাউন্সিল অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্মেলনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহ্জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুর সহধর্মীনি লাকি বেগম। সম্মেলনে পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে কাউন্সিল অধিবেশন স্থগিত করায় এবং হামলার প্রতিবাদে সভাপতি প্রার্থী মাহাবুব আলমগীর আলোর সমর্থকরা জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের