ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে ফের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৬:২৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:২৭

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে আবারও দুইপক্ষের সংঘর্ষ পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে আবারও দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। আজ  সোমবার দুপুর পৌনে ১২থেকে পৌনে ১টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। এ সময় ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এবং প্রত্যেক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাস ভাড়া নিয়ে সরাইল উপজেলার কোট্টা পাড়া গ্রামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সদর উপজেলার খাটিহাতা গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার খবর পেয়ে ওইদিন উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্বরোড মোড়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে ফের সংঘর্ষ, আহত ২০ ঘটনার একদিন পর আজ সোমবার দুপুরে আবারও দুইপক্ষের কয়েক হাজার লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এবং সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক- হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, সংঘর্ষে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে। সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহত হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, উনার পায়ে ইটের আঘাত লেগেছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের