ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৮:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৫

আগুন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সালদা নদী এলাকার রেল লাইনের পাশের একটি মার্কেটে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সালদা নদী রেল লাইনের পাশের একটি মার্কেটে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশ এলাকার দোকানে ছড়িয়ে পরে। এসময় লেপ তোষক,মুদি, ফার্নিচার ও চায়ের স্টলসহ অন্তত সাতটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে প্রায় ১ ঘণ্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, পাশের একটি লেপ তোষকের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম