ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের ১০ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. হালিমুল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর বারের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এতেসাম হায়দার বাপ্পি ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি খোরশেদ আলম বাপ্পীকে ৫ বছরের কারাদণ্ড। সজিব, মিরাজ ও জুয়েলকে এক বছরের কারাদণ্ড এবং জেলা ছাত্রলীগের  সভাপতি চৌধুলী মাহমুদুন্নবী সোহেল,  মো. মানিক, রকি ও রুপমসহ ৪ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আদালত এদের মধ্যে এক মাসের সাজা প্রাপ্ত চারজনের জামিন মঞ্জুর করেছেন। বাকি ৬ জনকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ওই দণ্ডপ্রাপ্ত  আসামিরা তৎকালীন জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আশরাফুল আলমের ওপর লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সামনের রাস্তায় হামলা চালায়। এ ঘটনায় আহত আশরাফের বাবা অ্যাডভোকেট  বদরুল আলম ৬ সেপটেম্বও বাদী হয়ে  ১৪জনকে আসামি করে মামলা দায়ের করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম