চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের লিফট ছিড়ে দুজন আহত

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:০৯

চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের লিফট ছিড়ে দুজন আহত চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে লিফট ছিড়ে ভবনের নিচ পড়ে দুজন আহত হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাইফুল নামে একজনের পরিচায় জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় লিফট ছিড়ে হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডে চলে যায়। খবর পেয়ে লিফট থেকে আটক পড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা মাথা, হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।  

তিনি আরও জানান, আহত সাইফুল ওই হাসপাতালের লিফট অপারেটর হিসেবে কাজ করে। আজ সন্ধ্যায় সে তার অপর সহকারীকে লিফট কিভাবে পরিচালনা করতে হয় সে ব্যাপারে জানাচ্ছিল। এ সময় লিফটের তার ছিড়ে ভবনের পাঁচতল থেকে আন্ডারগ্রাউন্ডে পড়ে যায়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের