আ. লীগের ৫ কেন্দ্রীয় নেতার আপ্যায়নে ১০০ কেজি মাছ!

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১১:১৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৪৫

গোলাম ফারুক পিংকুর ফেসবুক স্ট্যাটাস লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের  পাঁচ কেন্দ্রীয়  নেতার আপ্যায়নের জন্য ১০০ কেজি মাছ কেনা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। ২১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নবী লাইলী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায় ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন লক্ষ্মীপুর যাওয়ার কথা।

তবে ফেসবুকের এই পোস্ট নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনা তৈরি হলে শনিবার গোলাম ফারুক পিংকু তা ডিলিট করে দেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোলাম ফারুক পিংকু  তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ছবিসহ জানান,  কেন্দ্রীয় নেতাদের জন্য দেশি ৪৫ কেজি রুই মাছ, দেশি কাতল মাছ ২৯ কেজি, দেশী কৈ মাছ ও পাবদা মাছসহ মোটি ১০০ কেজি মাছ  কিনেছেন । ফেসবুকে তার এই স্ট্যাটাস ও ছবি  ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা (নাম প্রকাশে অনিচ্ছুক) তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘কেন্দ্রীয় নেতারা আসবেন, তাদের আপ্যায়ন করা হবে এটাই স্বাভাবিক। জেলা আওয়ামী লীগের সভাপতি যদি পাঁচ জনের জন্য ১০০ কেজি  মাছ কিনে তা আবার নিজের ছবি সহ ফেসবুকে দেন তাহলে দলের ভাবমূর্তি নষ্ট ছাড়া আর কিছু না।’

এ বিষয়ে গোলাম ফারুক পিংকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিক বার তার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

/এফএস/ 

আরও পড়ুন- 


সাবধান! চলন্ত ট্রেনে যাত্রীবেশে বেপরোয়া ছিনতাইকারী

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম