চট্টগ্রামে বিস্ফোরণে দু'টি ভবন ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১২:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১২:৩৯

চট্টগ্রামে পাঁচতলা ভবনে বিস্ফোরণ

চট্টগ্রাম মহানগরীর দিদারমার্কেট এলাকায় প্রচণ্ড বিস্ফোরণে একটি পাঁচ তলা ভবন ও তার পাশের আরকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ স্থলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নন্দন কানন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আলী আকবর জানান, দিদারমার্কেট এলাকায় পাঁচতলা ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণ এতই তীব্র ছিল যে পুরো ভবনের সব দরজা-জানালা ভেঙে গেছে। এই ভবনের তিনতলা বরাবর পাশের একটি ভবনের দেয়াল ভেঙে গেছে। 3চট্টগ্রামে পাঁচতলা ভবনে বিস্ফোরণ

তিনি জানান, নন্দন কানন  ও চন্দনপুর ফায়ার স্টেশনের কর্মীরা সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।  বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পাঁচতলা ভবনটি আনোয়ারা উপজেলার আরিয়া খারিয়া মাদ্রাসার এতিমখানার মালিকানাধীন। এটি বাকলিয়া থানাধীন এলাকায় পড়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই নারী ও এক পুরুষকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহতরা হলেন- আরিফ (২৬), তার বোন ইফতি ও তাদের দাদী সমুতা বেগম।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।

/এফএস/  

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম