মানবসেবার লক্ষ্যে শিক্ষার্থীদের তৈরি হতে হবে: সাবেক সেনাপ্রধান ইকবাল

কুমিল্লা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪২

মানবসেবার লক্ষ্যে শিক্ষার্থীদের তৈরি হতে হবে: সাবেক সেনাপ্রধান ইকবাল মানবসেবার লক্ষ্যে নিজেকে তৈরির জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুইয়া। শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।তিনি প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন।   

জেনারেল (অব.) ইকবাল করিম ভুইয়া বলেন,‘শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি করা নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, নিজেকে জানা এবং চারপাশের মানুষের জন্য সহমর্মী হওয়া।’ এ সময় তিনি লেখা-পড়ায় মনোযোগী হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার কথাও বলেন।

অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে বরাবরের মতো সহযোগিতারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো.মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ড.এ জেড এম ওবায়েদ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম ও বুয়েটের অধ্যাপক ড.মো.দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদেরও ক্রেস্ট এবং বৃত্তি প্রদান করা হয়।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের