ডাকাতির সময় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ০৯:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ০৯:০৩

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ডাকাতি করার সময় সাবেক ইউপি সদস্য সফিউল্যাহ সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেখে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে।

নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে  তারা  তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়।

এদিকে প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে এগিয়ে এসে সাবুকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে বলে জানতে পেরেছেন তিনি।

এব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 

নিয়মিত বৈঠক হয় না বেশিরভাগ সংসদীয় কমিটির
বস্তিতে আগুন-উচ্ছেদ: রাজধানীতে এক বছরে লাখো উদ্বাস্তু!

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের