খাগড়াছড়িতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ জন জেলহাজতে

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২

খাগড়াছড়িতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ জন জেলহাজতে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট রোকেয়া আক্তার এই আদেশ দেন। একই আদালত এসএসসি পরীক্ষার কারণে তারেক আহম্মেদ নামে এক ছাত্রের জামিন মঞ্জুর করা হয়।
এর আগে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দুই নারীসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসাকর জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাদী হয়ে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন একটি মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে শহরের শালবাগান এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লালত্রিপুরা ও সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সভাপতি গ্রুপের মো. মুসলিম উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও জোৎস্না বেগম এবং সাধারণ সম্পাদক গ্রুপের শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলম আহত হয়।
আহতের মধ্যে শফিকুল ইসলাম চলমান এসএসসি পরিক্ষার্থী এবং খায়রুল আলম ভোকেশনাল টেক্সটাইল স্কুলের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহত মুসলিম উদ্দিন, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের