আগামী নির্বাচনে অংশ নিন: বিএনপির উদ্দেশে নাসিম

নোয়াখালী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৭

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠিত হয়েছে। হত্যা, জ্বালাও-পোড়াও ও চক্রান্তের রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন।’ মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় ৫০০ শয্যা বিশিষ্ট নুরুল হক আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গত নির্বাচনে অংশ না নিয়ে মানুষ হত্যা করেছিলো। তবুও নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। বিএনপির সৃষ্ট জঙ্গিবাদ দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করেছে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
দেশে আজ বিদ্যুৎ সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না এলে আবার হাওয়া ভবন ও জঙ্গিবাদের উত্থান হবে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নারায়ণগঞ্জের মতো বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করবে।’
পরে মন্ত্রী নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং ভবন উন্নয়নের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেন। এছাড়াও জেলা শহরে ২টি মডেল ফার্মেসি উদ্বোধন করেন।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহসহ প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের