কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

কুমিল্লা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৮

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমানা প্রাচীর নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. মফিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ব্রাহ্মণপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শিদলাই ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম শাহজাহান কবির জানান, লাশ  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ থেকে ৩ বছর ধরে আমেরিকা প্রবাসী সামছু মিয়া ও মফিজুল ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা,পাল্টা-হামলাসহ একাধিক মামলা হয়েছে। বৃহস্পতিবার মফিজ গ্রুপের লোকজন সামছু গ্রুপের নেতৃত্ব দানকারী অহিদ মেম্বারের বাড়িতে দা, ছেনি, টেঁটা, লাঠি ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে সামছু সমর্থিত গ্রুপের অর্ধশতাধিক  লোকের বাড়িতে তারা অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে মফিজ গ্রুপের প্রধান মো. মফিজুল ইসলামকে (৫৫) ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের