বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

বান্দরবান প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩

বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ঝিরি ও ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বান্দরবান জেলা প্রশাসন মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে বান্দরবান জেলা প্রশাসন মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির ওই সভায় রুমা উপজেলার রুমা ঝিরি এবং লামা ও থানচি উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

এছাড়াও জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমম্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদরের টংকাবতি, রোয়াংছড়ির নোয়াপতং, লামা উপজেলার লাইনঝিরি, কাঁকড়া ঝিরি, হরিণ ঝিরি, টাকের পানছড়ি মৌজা, শীলের তোয়া, কাঁঠালছড়া, নন্দির বিল, ফাঁসিয়াখালী, রুমা, থানচি এবং আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার ঝিরি ও পাহাড় খুঁড়ে বারুদের বিস্ফোরন ঘটিয়ে পাথর উত্তোলন করছে পাচারকারীরা। দীর্ঘদিন ধরে অবাধে পাথর উত্তোলন করার ফলে শুকিয়ে যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি-ঝিরি ও ঝর্ণা।

অনুসন্ধানে জানা যায়, জেলা সদরের টংকাবতী ইউনিয়নে মকবুল উকিল, মো. কালু মেম্বার, আবদুর রহিম, রোয়াংছড়ি উপজেলায় আবুল বশর ড্রাইভার, থানচি উপজেলায় মং থোয়াই ম্যা রনি ও আলীকদম উপজেলায় মো. আবুল কালাম বছরের পর বছর ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করছে। প্রশাসনকে ম্যানেজ করে গত কয়েক বছর ধরে চট্টগ্রামের বাজালিয়া এলাকার জিয়া থানচির বিভিন্ন ঝিরি থেকে ভাসমান পাথর সংগ্রহের কথা বলে অবৈধভাবে পাথর উত্তোলন করছে তারা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের