গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৬

খাগড়াছড়ি আগামী ৬ মার্চ খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রির্টানিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেমং মারমা, ভাইস চেয়ারম্যান ডা. মো. নুরুন্নবী, ভাইস চেয়ারম্যান (মহিলা) ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীক, বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউচুপ, ভাইস চেয়ারম্যান প্রার্থী পূর্ণ কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলাউচিং মারমা ধানের শীষ প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।

এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যে প্রু মারমা পেয়েছেন আনারস প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা পেয়েছেন চশমা, থোয়াইঅংগ্য চৌধুরী পেয়েছেন টিউবওয়েল প্রতীক। প্রতীক পেয়ে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

/এফএস/

আরও পড়ুন- 

বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান