রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও

রাঙামাটি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৩

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. প্রদানিন্দ চাকমার কার্যালয় ঘেরাও করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পার্বত্যাঞ্চলে বসবাসরত সব জাতি-গোষ্ঠীর জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকরির নিয়োগের পাশাপাশি এই ক্ষেত্রে বাঙালি কোটা চালু করার দাবিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তার কার্যালয় ঘেরাও করা হয।
এসময় পুলিশ তাদের মূল ফটকের সামনে আটকে দেয়। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির ক্ষেত্রে ভিসি শুধু চাকমাদের অগ্রধিকার দিয়ে থাকেন এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠিদের উপেক্ষা করে সবসময়। পরে সমাবেশ থেকে চাকরি ও ভর্তিতে বাঙালি কোটা চালুর দাবি করা হয়।
বাঙালি ছাত্র পরিষদ জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। আগামী ২৮ ফেব্রুয়ারি একই দাবিতে বিক্ষোভ মিছিল ও ৬ মার্চ তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম