ইতি চাকমা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৬:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:৫৪

রাঙামাটি

খাগড়াছড়ির কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে শহরের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমার সভাপতিত্বে এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কলেজ শাখার সাধারণ সম্পাদক নিতিশ চাকমার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এই প্রথম জুম্ম নারী হত্যা হয়নি, এর আগেও বেশ কয়েক বার একটি গোষ্ঠির হাতে পার্বত্য চট্টগ্রামের নারীরা নির্যাতিত ও হত্যার শিকার হয়েছে। বারবার জুম্ম নারীরা একটি বিশেষ গোষ্ঠির হাতে হত্যা শিকার হওয়ার পরও আমরা এখন পর্যন্ত কোনও সুষ্ঠু বিচার পাইনি। বক্তারা ইতি চাকমার খুনিদের দ্রুত বের করে গ্রেফতারের দাবি জানান।

/জেবি/

আরও পড়তে পারেন : শিশু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, এক শিশু উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম