মানুষ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত: দুদু

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১০:৩৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১০:৩৯

বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর জনসংযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেছেন, ‘মানুষ এ সরকারের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ। তারা পরিবর্তন চায়। পরিবর্তনের মার্কা ধানের শীষ। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঠাকুরপাড়ায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। দুদু বলেন, ‘সাক্কু কুমিল্লা সিটির পরীক্ষিত জনপ্রতিনিধি। কুমিল্লা নগরীর উন্নয়নে তাকে পুনরায় নির্বাচিত করুন।’

এ সময় দলের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, সঞ্জীব চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সালেহ এমরান প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সারোয়ার জাহান দোলন জানান, এ দিন সাক্কু নগরীর দিশাবন্দ, কাজীপাড়া, উনাইসার ও লক্ষীনগরে গণসংযোগ করেন। এ সময় সাক্কু কুমিল্লা সিটির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় তাকে মেয়র নির্বাচিত করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

এপারে-ওপারে চলছে শুমারি: টানাপড়েনে রোহিঙ্গারা
ধলেশ্বরীর প্রাণ যায় যায়!

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী