'বিতর্কিত' মন্তব্য করে তোপের মুখে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান!

ফেনী প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৩:৫৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:৫৮

ফেনী ‘বিতর্কিত মন্তেব্যের’ কারণে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের তোপের মুখে পড়েছেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ চৌধুরী। তিনি ‘জঙ্গি তৎপরতায় উসকানি দিয়ে সংখ্যালঘুদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন’ বলে অভিযোগ তুলেছেন পরিষদের নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, তার মন্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী গত ১৯ মার্চ জেলা জামায়েত ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী সভায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। ওইদিন তিনি বলেন, ‘সারাদেশে জঙ্গি হামলায় কোনও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের নেতাকে হত্যা করা হচ্ছে না। হত্যা করা হচ্ছে মুসলিমদের।’ তার এমন বক্তব্যে ফেনীসহ সারা দেশের সংখ্যালঘুদের বিপদের মুখে দেওয়া হয়েছে বলে দাবি করেন জেলা ঐক্য পরিষদের নেতারা।

বক্তারা জানান, আগামী সাতদিনের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান তার দেওয়া বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার না করলে জেলার সকল সংখ্যালঘু সম্প্রদায় চেয়ারম্যানের সব অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর বিরুদ্ধে জেলা ও প্রতিটি উপলোর সব সংখ্যালঘু সম্প্রদায় মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে।

তবে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী এই ধরনের বক্তব্যের কথা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বক্তব্যকে কয়েকটি স্থানীয় পত্রিকায় খণ্ডিত সংবাদ হিসেবে পরিবেশন করায় এই নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।’

তিনি আরও  বলেন, তিনি আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন। সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট হয় এমন কোনও বক্তব্য তিনি কখনও দেননি।

/বিএল/এফএস/

আরও পড়ুন- 

বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের