কুমিল্লার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে: সিইসি

কুমিল্লা প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৫:১৪আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:১৪

কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমি কুমিল্লায় দুই বছর জেলা প্রশাসক ছিলাম, কুমিল্লার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে। কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’

শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। ওই সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। 

সিইসি আরও বলেন, ‘আমার অর্ডার, নির্বাচনে কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না। ভোটকেন্দ্রে কোনও ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে দমন করতে হবে। ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। তার অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রয়োজন হলে কল করা মাত্র কয়েক মিনিটেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কেন্দ্রে চলে আসবে।’

কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা আনসার কমানডেন্ট শফিকুল আলম।

/এফএস/

আরও পড়ুন- 

‘চায়ের কেটলি থেকে আগুন লাগে বাংলাদেশ ব্যাংকে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের