জঙ্গিদের বিস্ফোরণে নিহত ওসি মনিরুলের বাড়িতে শোকের ছায়া

নোয়াখালী প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ০৩:২২আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:৪২

ওসি মনিরুল সিলেটে শিবপুরে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত সিলেট জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাড়ি নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়া গ্রামে।

বাবা মৃত নুরুল ইসলামের পরিবারের ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ওসি মনিরুল ছিল দ্বিতীয়। ২০০৩ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

পরে পদোন্নতি পেয়ে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে সিলেটে বদলি করা হয়। এদিকে মনিরুলের মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী পারভিন আক্তার হতবাক হয়ে পড়ে আছেন। বৃদ্ধ মা আমেনা খাতুন তার ছেলেল মৃত্যুর সংবাদ শুনে মূর্ছা যাচ্ছেন বার বার। মৃত্যুর সংবাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারা অপেক্ষায় আছেন কখন আসবে মনিরুলের লাশ।

নিহতের মনিরুলের শ্যালক করিম জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) গ্রামের বাড়িতে এসেছিলেন মনিরুল। তার ছোট ভাই সাইফুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন তাদের বাড়িতে। বিয়ের অনুষ্ঠান শেষে কর্মস্থলে যোগ দিতে শনিবার ভোরে বাড়ি থেকে যাত্রা করেন তিনি। বিকাল ৩টায় নিজ কর্মস্থল সিলেটে যোগদান করেন তিনি। কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরক বিষয়ে এক বছর সময় ধরে আমেরিকায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন মনিরুল।

আজ দুপুর ২টায় সিলেটে জানাজা শেষে মনিরুলের মরদেহ সড়ক পথ দিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা হয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায়  ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকেলে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াট ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী। 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের