বান্দরবানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী আটক

বান্দরবান প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৬:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৬:৫৭

বান্দরবানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী আটক

বান্দরবান সদর উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি রফিক উল্লাহ।

আটককৃতরা হলেন- রাঙামাটি জেলার বরকলের বাসিন্দা রিটু চাকমা (৩৪), বান্দরবান  সদরের টংকাবতি এলাকার শান্তি চাকমা (২৮), থানচি উপজেলার বলিবাজারের অমল চাকমা (২৯)।

বুধবার সকালে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় শামসুর রহমানের মাছের প্রজেক্টের পাশে তিন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাদের আটক করে। এসময় ঘটনাস্থল থেকে ১টি গাদা বন্দুক, একটি পিস্তল এবং ১২ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। অভিযানের সময় তিন পুলিশ আহত হয়েছে বলে তিনি জানান। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন: ভোটের সরঞ্জাম বিতরণ শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম