রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মায়া

কক্সবাজার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৪:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৪:৪১

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে সময়ের প্রয়োজন। এ কারণে সরকার বিকল্প মাধ্যম হিসেবে তাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বসাণের উদ্যোগ নিয়েছে।এজন্য তাদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।’ শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যাতে দেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সেজন্য কাজ করছে সরকার। বিশেষ করে ক্যাম্পে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রোধে ২১ জন পুলিশ ও ৪৫ জন আনসার কাজ করছে। এ কারণে প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় মায়া বলেন, ক্যাম্পের বাইরে ও ভিতরে রোহিঙ্গাদের নিয়ে যেসব ‘এনজিও’ কাজ করছে, তাদের বাংলা নয়, বার্মিজ ভাষা ও সংস্কৃতির উপর গুরুত্বারোপ করা উচিত। এজন্য তাদের নিজেদের প্রশিক্ষণ নেওয়ার নির্দেশন দেন মন্ত্রী। এছাড়া ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণের উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. শাহ কামাল, মহা পরিচালক রিয়াজুল আহমদ, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান ও কক্সবাজার শরণার্থী বিষয়ক হাই কমিশনার আবুল কালামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে মন্ত্রী গতকাল সন্ধ্যায় সড়কপথে কক্সবাজার এসে পৌছেন এবং সকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: পারিশ্রমিক চাওয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে