৮ বিদেশিসহ তাবলিগ জামাতের ১১ জনকে অজ্ঞান করে মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১১:৩২আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:২৮

আখাউড়ায় চিকিৎসাধীন ব্যক্তিরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী মসজিদে আট বিদেশিসহ তাবলিগ জামাতের ১১ জনকে অজ্ঞান করে সব মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৭ মে)  ভোরে এই ঘটনা ঘটে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পাঁচ জন, থাইল্যান্ডের তিন জন এবং বাংলাদেশের তিন জন।

অসুস্থরা হলেন- ইন্দোনেশিয়ার নাগরিক লুৎফি, মুখলেছ, আহামেদ সালেহ, মো. মুসলিম, মাছ বাকি হাবিবি, থাইল্যান্ডের আবু আওয়াল আলে, শাহরুন,আবু সালেহ এবং বাংলাদেশের আহসান হাবিব, মো. ইলিয়াস এবং হাফিজুর রহমান।

মো. বিল্লাল হোসেন জানান,গত ১২ মে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের দলটি আখাউড়ায় আসে। সেখানে তাদের সঙ্গে হাসান নামের এক যুবক ছিল। দলটি মসজিদে অবস্থানকালে মঙ্গলবার রাতে হাসান তাদের সবাইকে জুস খেতে দেন। এর পরই সবায় অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে ১১ টি মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হাসান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আরিফুল আমিন। তিনি জানান, হাসান নামে একজন গতকাল রাতে তাবলিগ জামাতের সঙ্গিদের জুস খাওয়ায়। এর পরপরই সবাই অচেতন হয়ে পরে। এসময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা পয়সা লুটে নেওয়া হয়। পরে সকালে মসজিদে আসা অন্যান্য মুসল্লিরা বিষয়টি বুঝতে পেরে তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ মামলা দায়ের ও হাসানকে গ্রেফতারের চেষ্টা করছে।

/এফএস/ 

আরও পড়ুন- 
রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থানে বাংলাদেশ, চাপে মিয়ানমার

পেটে ক্ষুধা আর মুখে তালা হাওরের কৃষকের

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের