কক্সবাজারে ত্রাণের জন্য হাহাকার

আবদুল আজিজ, কক্সবাজার
৩১ মে ২০১৭, ১৭:৪৪আপডেট : ৩১ মে ২০১৭, ১৭:৪৭

ত্রাণের জন্য হাহাকার কক্সবাজারে ঘূর্ণিঝড় কবলিত এলাকার মানুষের কাছে এখনও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে। এসব এলাকার দুর্গত মানুষেরা ত্রাণের জন্য হাহাকার করছেন। জেলার বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছাড়া অন্যান্য স্থানে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে।

কক্সবাজার জেলার সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় সরকারি কোনও ত্রাণ পৌঁছেনি। এমনকি কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনার ডেইল, বন্দরপাড়া ও চরপাড়ায় এলাকায় এখনও সরকারি ত্রাণ তো দূরের কথা, ক্ষয়ক্ষতি হিসাব করার জন্য কোনও কর্মচারীও সেখানে যাননি। তবে এসব উপজেলার কিছু কিছু এলাকায় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজারে মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনারডেইল এলাকার রশিদা বেগম, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ আয়ুব, জাহাঙ্গীর আলম, আব্দুল মতলব, চরপাড়া এলাকার মাহমুদ আলী, নুরুন্নাহার, আক্তার কামাল, মনির আহমদ, শফিকুর রহমান ও বন্দরপাড়া এলাকার সায়েদা আক্তার, নুর বেগম ও মোহাম্মদ ইসমাইলসহ অনেকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে তাদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসময় বাড়িতে না থাকায় অনেকের বাড়ি লুট হয়ে গেছে। দুর্বৃত্তরা নিয়ে গেছে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী। বর্তমানে তারা খোলা আকাশে নিচে দিন যাপন করছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে তাদের খবর নিতে কোনও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এমনকি কোনও সাহায্যকারী সংগঠন এলাকায় যাননি। পৌঁছেনি সরকারি-বেসরকারি কোনও ত্রাণ সামগ্রী।

ওই এলাকার কাউন্সিলর এসআই আকতার কামাল বলেন, তার নির্বাচিত এলাকা সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নাজিরটেক, ফদনারডেইল, বন্দরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এলাকায় এক হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকাও করা হয়েছে। তবে সরকারিভাবে এখনও ত্রাণ সামগ্রী পৌঁছেনি। অবশ্য ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি দাবি করেন। কক্সবাজারে মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

এদিকে কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত দুই দিনে মহেশখালী উপজেলায় ২৯ টন খাদ্য সামগ্রী ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলায় ১২ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা, চকরিয়া উপজেলায় ১৭ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ এক লাখ টাকা, পেকুয়া উপজেলায় ১৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা, কুতুবদিয়া উপজেলায় ২০ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ দুই লাখ টাকা, টেকনাফ উপজেলায় ১৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ এক লাখ টাকা, উখিয়া উপজেলায় তিন মেট্রিক টন খাদ্য সামগ্রী ও পৌরসভাগুলোয় ১২ মেট্রিক টন খাদ্য সামগ্রী ও নগদ এক লাখ টাকা বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ‘ঘূর্ণিঝড় কবলিত দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ধীরে ধীরে সব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে। গত দুই দিনে ১১৯ মেট্রিক টন ত্রাণ বিতরণ করা হয়েছে। পরে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।’ কক্সবাজারে `মোরা`র আঘাতে ক্ষতিগ্রস্ত ঘর

উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসনের সর্বশেষ পরিসংখ্যানে এই পর্যন্ত ৫২ হাজার ৫৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ২৩টি পরিবার এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫ হাজার ৫১৬টি পরিবার। এ সময় গাছের নিচে চাপা পড়ে ৫ জন নিহত ও অন্তত ৬০জন আহত হয়েছে। এছাড়াও রামু উপজেলায় প্রায় ৩০ একর, উখিয়ায় ৪০২ একর, টেকনাফে ১৩৮২ একর ও মহেশখালীতে ১৪৮১ একর জমির ফসল ও পানের বরজের ক্ষয়ক্ষতি হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 
‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের