চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম ব্যুরো
০১ জুন ২০১৭, ২০:০৭আপডেট : ০১ জুন ২০১৭, ২০:০৭

চট্টগ্রাম চট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি রেলসেতু দেবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাহাড়ি ঢলে রেলসেতুটি দেবে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে প্রশাসন।

এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া মহানগর গোধুলী মিরসরাই বড়তাকিয়া স্টেশনে আটকা পড়ে। বিকাল ৫টায় ছেড়ে যেতে পারেনি সোনার বাংলা এক্সপ্রেস। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তারা রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, ‘আমরা ডাউন লাইন দিয়ে ড্রায়াল দিয়ে দেখছি। সফলভাবে সম্পন্ন হলে এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।’

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের মাস্তান নগর ও চিনকি আস্তানার কিছু অংশে পানি ওঠে। ফলে লাইন দুটি মাটিতে দেবে যায়। এতে ট্রেন লাইন থেকে সরে যেতে পারে এ আশঙ্কায় রেল চলাচল বন্ধ রাখে তারা।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের