লংগদুর যুবলীগ নেতাকে হত্যা: খাগড়াছড়িতে দুইজনকে গ্রেফতার

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১২:০৯আপডেট : ১০ জুন ২০১৭, ১৩:১৯

লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন রাঙামাটির লংগদু উপজেলার ৭নং ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন হত্যা মামলায় খাগড়াছড়ির দিঘীনালা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রনেল চাকমা (৩৩) ও জুনেল চাকমা। শুক্রবার (৯ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। দিঘীনালা থানার ওসি শামসুদ্দিন ভুইয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

ওসি শামসুদ্দিন ভুইয়া জানান, রাতে তাদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের মোটর সাইকেলটি উদ্ধারের অভিযানে নেমেছে পুলিশ। দিঘীনালার মাইনী নদীতে নয়নের মোটরসাইকেলটি খোঁজার জন্য ডুবুরি নামানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।      

গ্রেফতারকৃত রনেল চাকমার বাড়ি দিঘীনালার হাচিনসনপুরে। তার বাবা রাজমোহন চাকমা (মৃত) ও মা কপিলা দেবি চাকমা।

অন্যদিকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) রাতে তাদেরকে লংগদু থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১০ জুন) সকালে তাদেরকে রাঙামাটি চিফ জুডিশিয়াল কোর্টে চালান করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- লেয়াকত আলী জসিম (৩০), বাবুল হোসেন (৩৫), ও দিদার হোসেন (৩৫)। এ নিয়ে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মোট ২১ জনকে গ্রেফতার করলো পুলিশ। লংগদু থানার ওসি মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুই যাত্রী নিয়ে দীঘিনালার দিকে রওনা হন। দুপুরের পর দীঘিনালার চার মাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সন্ধ্যায় ফেসবুকে তার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে পরিবার ও বন্ধুরা। পরদিন সকালে নয়নের লাশ লংগদুতে তার গ্রামের বাড়ি বাইট্টাপাড়া আনা হয়।  এই ঘটনায় ২ জুন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এদিকে ২ জুন বাইট্টাপাড়া থেকে লংগদুবাসীর ব্যানারে কয়েক হাজার বাঙালির একটি শোকমিছিল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার ঝর্ণাটিলা এলাকায় মারফত আলীর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া যায়। ওই সময় ওই মিছিল থেকেই প্রধান সড়কের পাশের লংগদু উপজেলা জনসংহতি সমিতির কার্যালয়সহ আশেপাশের পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। আড়াই শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এই ঘটনায় লংগদু থানায় তিন থেকে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

/এফএস/

আরও পড়ুন-
‘ত্রাণ চাই না, বিচার চাই’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের