নাফ নদী থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১৫:৩৫আপডেট : ১৪ জুন ২০১৭, ১৫:৩৭

নাফ নদী (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। মঙ্গলবার (১৩ জুন) রাত ৮টার দিকে নাফ নদীর এক নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে নৌকাসহ এদের ধরে নিয়ে যাওয়া হয।
ধরা নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ কাশিমের ছেলে নুর কামাল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে আবদুল করিম (৩২)।
নুর কামালের বাবা মোহাম্মদ কাশিম ও স্ত্রী নুর খাতুন জানান, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরত না আসায় তারা খোঁজখবর নেওয়া শুরু করেন। অন্য জেলেরা জানিয়েছে ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
নুর কামালের বাবা মোহাম্মদ কাশিম জানান, নাফ নদীতে মাছ ধরতে হলে প্রতি মাসে ৩ হাজার টাকা করে চাঁদা দিয়ে মিয়ানমারের বাহিনীর কাছ থেকে বিশেষ একটি টোকেন নিতে হয়। টেকনাফ পৌর এলাকার আবদুল হামিদের ভাড়া বাড়িতে থাকা মমতাজ মিয়া নামের এক দালাল এ টোকেন দেন। তার ছেলে টোকেন নেওয়ার পরও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ পর্যন্ত কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছে না। বিষয়টি ওই দালাল ও বিজিবিকে জানানো হয়েছে।
মমতাজ মিয়া নামের ওই দালাল টোকেন দেয়ার সত্যতা স্বীকার করে জানান, জেলেদের ভালোর জন্য টোকেন দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে বুঝতে পারছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।
বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, জেলে ধরে নিয়ে যাওয়া বিষয়টি কেউ তাকে জানায়নি। তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের