আজ পরীক্ষামূলকভাবে খুলছে আক্তারুজ্জামান ফ্লাইওভার

চট্টগ্রাম ব্যুরো
১৬ জুন ২০১৭, ১০:৫০আপডেট : ১৬ জুন ২০১৭, ১০:৫০

আক্তারুজ্জামান ফ্লাইওভার-ছবি: রবীন চৌধুরী ঈদের আগে যানজটের দুর্ভোগ কমাতে চট্টগ্রাম নগরীতে নির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভারটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে নগরীর লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত নির্মিত এ ফ্লাইওভারটির একটি লেইন খুলে দেওয়া হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আব্দুচ ছালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুমার নামাজের পর আমরা পরীক্ষামূলকভাবে ফ্লাইওভারের একটি লেইন চালু করবো। র্যা ম্প ও লুপসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।’ ঈদের আগে যানজটে সৃষ্ট দুর্ভোগ কমাতে পরীক্ষামূলকভাবে এ লেইনটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে হচ্ছে বলে তিনি জানান।
আব্দুচ ছালাম আরও বলেন, ‘গত বুধবার আমি ফ্লাইওভার পরিদর্শন করে দেখেছি। ফ্লাইওভার নির্মাণ কাজ প্রায় শেষ। একটি লেইনে কার্পেটিংয়ের কাজ শেষ, অন্য লেইনে কার্পেটিং চলছে। এরপরই ফ্লাইওভারে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে।’

এদিকে ফ্লাইওভারের একটি লেইন চালু করা হলেও জানা যায় ওই লেইন দিয়েই উভয়মুখী গাড়ি চলাচল করবে।

সরেজমিনে দেখা গেছে, চালু হতে যাওয়া ওই লেইনের সড়কবাতিগুলো ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজও চলছে পুরোদমে। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে নগরীর লালখান বাজার থেকে জিইসি মোড় পর্যন্ত পুরো লেইন জুড়ে সড়ক বাতি জ্বলতে দেখা গেছে।

২০১০ সালের ১ জুন ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০১৪ সালের ১২ নভেম্বর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরবর্তী বছরের মার্চ মাসে ফ্লাইওভার নিমার্ণ কাজ পুরোদমে শুরু হয়।
শুরুতে ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে জিইসি মোড় এবং ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে নতুন করে র্যা ম্প নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে ফ্লাইওভারের দৈর্ঘ আরও ১ দশমিক ৬ কিলোমিটারে বেড়ে যায়। ফ্লাইওভারটি নির্মাণে খরচ হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের