দর্জির কাঁচির আঘাতে চট্টগ্রামে কিশোর নিহত

চট্টগ্রাম ব্যুরো
২২ জুন ২০১৭, ১৪:৫৭আপডেট : ২২ জুন ২০১৭, ১৪:৫৭

চট্টগ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বেলতলি এলাকায় নাজমুল হোসেন সাগর (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। স্থানীয় একটি টেইলার্স দোকানের দর্জি বিপ্লব তার হাতে থাকা কাঁচি ছুঁড়ে মারলে সাগরের পিঠে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক বিপ্লবকে গ্রেফতার করেছে।

নিহত সাগর নগরীর চৌধুরীনগর ব্রাইটসান স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার তালতলী এলাকায়। সে পরিবারের সঙ্গে নগরীর চন্দননগর এলাকায় ভাড়া বাসায় থাকতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বিপ্লবের টেইলার্স দোকানের সামনে সাগর প্রায় নিয়মিত আড্ডা দিত। বুধবার রাতেও সে সেখানে আড্ডা দিচ্ছিল। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বিপ্লবকে খেপিয়ে তুললে বিপ্লব তার হাতে থাকা কাঁচি ছুঁড়ে মারে। কাঁচি গিয়ে সাগরের পিঠে বিঁধে। এতে তার পিঠে গুরুতর জখম হয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার নামে মামলা দায়ের করা হবে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম