টেকনাফে অপহৃত শিশু উদ্ধার, বোন জামাই আটক

কক্সবাজার প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৭:০৮আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:১৩

মায়ের কোলে উদ্ধার হওয়া শিশু রানা (৮) (ছবি-কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে সাইফুল ইসলাম রানা (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বোনের স্বামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমা পাড়ায় অভিযান চালিয়ে রানাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আফরুজুল হক টুটুল।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মমতাজ মিয়া (২৫)।তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে।

উদ্ধার হওয়া শিশু সাইফুল ইসলাম রানা হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়ার মোস্তাক আহমদের ছেলে।

এএসপি টুটুল বলেন, ‘গত ১৪ জুন সকালে কৌশলে সাইফুল ইসলাম রানাকে অপহরণ করে তার বোন জামাই। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার বাবা ও ভাইয়ের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি হোয়াইক্যংয়ের স্থানীয় পুলিশ ফাঁড়িসহ টেকনাফ থানাকে জানালে পুলিশ উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে কৌশলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত

গ্রেফতারকৃত বোন জামাই মমতাজ মিয়া (ছবি- কক্সবাজার প্রতিনিধি)

অভিযোগে অপহৃত শিশু সাইফুলের এক বোনের স্বামী মমতাজকে উখিয়ার হাজী পাড়া থেকে বুধবার রাতে আটক করা হয়। পরে মমতাজ মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী চাকমা পাড়া এলাকার গহীণ জঙ্গল থেকে সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু সাইফুল ইসলাম বলে, ‘আমার বোনের স্বামী চুলা কাটার জন্য সেলুনে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে নিয়ে আত্মগোপন করেন। পরে একটি চাকমা পাড়ায় নিয়ে গহীণ জঙ্গলে লুকিয়ে রাখে।
এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত মমতাজ মিয়াকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেছে বলে জানান এএসপি টুটুল।

 /জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের