লক্ষ্মীপুরে এলডিপি’র যুগ্ম মহাসচিব সেলিমের বাসভবনে হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ২২:৩৫আপডেট : ২৭ জুন ২০১৭, ২২:৩৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দলীয় ৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় রামগঞ্জের রতনপুরে এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হই। এসময় আমার বাসভবনে হামলা চালানোর খবর পাই। হামলায় কাউছার মাল, জাহিদ, আজিম, শাকিল ও দুলাল নামে ৫ নেতাকর্মী আহত হয়েছে।
এ ঘটনায় বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিনকে দায়ী করে তার ইন্ধনে আওয়ামী লীগের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন বলেন, ‘ আমি অশান্তির রাজনীতিতে বিশ্বাসী নই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, শাহাদাত হোসেন সেলিমের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের