খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১০:৪৯আপডেট : ২৮ জুন ২০১৭, ১১:০০

খাগড়াছড়ি খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রিপন নেসা (২২), তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস (৩) ও তরিকুল ইসলাম (২৪)।  রিপন নেসার বাড়ি মাটিরাঙা উপজেলার খেদাছড়া গ্রামে। তরিকুলের বাড়ি গুইমারা উপজেলার হাফছড়ি গ্রামে। 
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আলী আহম্মেদ খান বাংলা ট্রিবিউনকে জানান, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে জেলার গুইমারা উপজেলার কালাপানি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিপন নেসা ও তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস এবং তরিকুল মারা যান। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদেরকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। পুলিশ রাস্তা থেকে বাসটি সরিয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম