রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউএনএইচসিআর এর হাই কমিশনার

কক্সবাজার প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ০৪:৫২আপডেট : ১১ জুলাই ২০১৭, ০৪:৫২

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সোমবার দুপুরে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে পৌঁছান। এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর এর হাই কমিশনার এরপর দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখানে পরিদর্শন শেষে তারা কক্সবাজার শহরের ফেরেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ১৫ সদস্য ছিলেন, বলে জানা গেছে।

বৈঠকের পর জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘প্রতিনিধি দলটি বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ করেছেন। তারা মূলত রোহিঙ্গারা কি কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন তা অবগত রয়েছেন। এ সমস্যা সমাধানে তারা কাজ করছে বলেও জানিয়েছে।’

প্রতিনিধি দলের কেউ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ না করলে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে ফিলিপ গ্র্যান্ডি বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে যাচাইবাছাই করে যারা মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত হবে, তাদের ফেরত নেবে দেশটি।’

এর আগে, রবিবার সংস্থার প্রধান ফিলিপ গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম