‘রোগটি ছোঁয়াছে নয়, আতঙ্কের কিছু নেই’

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুলাই ২০১৭, ১১:৫২আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১১:৫৩

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী) চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া অসুস্থতা ছোঁয়াছে নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।  তিনি বলেন, ‘ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন রোগটি ছোঁয়াছে নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে উনারা ধারণা করছেন দীর্ঘ দিনের অপুষ্টিহীনতার কারণে শিশুরা এ ধরণের রোগে আক্রান্ত হয়েছেন। তবে এই রোগের প্রকৃত কারণ রক্তের নমুনা বিশ্লেষণ করলে জানা যাবে।’

সিভিল সার্জন আরও জানান, ‘রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ডাক্তাররা ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস অ্যান্ড ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে গিয়েছেন। তারা সেখানে ভর্তি হওয়া আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এছাড়া তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে রোগের লক্ষণ সর্ম্পকে অবহিত হয়েছেন। বেলা ১১টার দিকে আমরা চমেক হাসপাতালে এসেছি, এখানে যারা চিকিৎসা তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। তারপর উনারা ত্রিপুরা পাড়ায় যাবেন।’ সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী)

অজ্ঞাত রোগে সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার ৯ শিশু মারা যাওয়ার খবর পেয়ে বুধবার রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চার সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রামে আসেন।

এর আগে এই রোগে গত চার দিনে ওই পাড়ার ৯ শিশু মারা যায়। এর মধ্যে চার জন মারা যায় বুধবার। একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৪৬ শিশু।  প্রথমে জ্বরের উপসর্গ দেখা দিলেও পরবর্তীতে আক্রান্ত শিশুরা ফুসকুড়ি, বমিসহ পেট ব্যথায় আক্রান্ত হয়।

প্রথমদিকে এই ঘটনাকে স্থানীয়রা স্বাভাবিক জ্বর মনে করে হোমিওপ্যাথিক চিকিৎসা নেন। কিন্তু ধীরে ধীরে এই আক্রান্ত শিশুরা মারা যেতে থাকলে বিষয়টি স্থানীয় চিকিৎসকরা জানতে পারেন। পরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের নেতৃত্বে ডাক্তারদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত শিশুদের হাসপাতালে পাঠান। এই পর্যন্ত ৪৬ জন আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন-

সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ছুটি বাতিল

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু, ৩৫ জন হাসপাতালে 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম