৯ শিশুর মৃত্যু: ত্রিপুরা পাড়া পাচ্ছে ১০টি গভীর নলকূপ, দুটি তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো
১৪ জুলাই ২০১৭, ১১:৩০আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১১:৩০

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী) চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা ও ১০ কেজি চাল দিয়েছে জেলা প্রশাসন। বিশুদ্ধ পানির সংকট দূর করতে ওই পাড়ায় ১০টি গভীর নলকূপ বসানোর আশ্বাস দেন ডিসি জিল্লুর রহমান চৌধুরী।

এদিকে ৯ শিশু মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল খালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। অন্যদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আব্দুস সালামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট অপর তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল করিম রাসেল।  দু’টি কমিটিকে নিহত শিশুদের আক্রান্তের কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ডিসি জিল্লুর রহমান চৌধুরী সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় যান। সেখানে তিনি ওই পাড়া ঘুরে দেখেন। পরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারের হাতে সরকারি অনুদান তুলে দেন। তিনি এসময় বলেন, ‘আমি এই পাড়ায় আসার সময় দেখেছি এই পাড়ার মহিলারা পাহাড়ের ঢালে ছড়া থেকে খাবার পানি সংগ্রহ করছেন। অনিরাপদ জেনেও কেন ছড়ার পানি সংগ্রহ করছেন জানতে চাইলে তারা জানিয়েছেন পানি সংগ্রহের আর কোনও বিকল্প না থাকায় তাদেরকে খাবার পানির ছড়ার উপর নির্ভরশীল থাকতে হয়। এ বিষয়টি আমাকে পীড়া দিয়েছে। তাই আমি তাৎক্ষণিকভাবে এই পাড়ায় ১০টি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’ সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী)

তিনি বলেন, ‘বেসরকারি কোনও সংস্থা এগিয়ে আসলে তাদের সহায়তায় টিউবওয়েলগুলো স্থাপন করা হবে। বেসরকারি সংস্থার সহযোগিতা না পেলে সরকারি তহবিল থেকে বরাদ্দ দিয়ে শিগগির গভীর নলকূপগুলো স্থাপনের কাজ শুরু করা হবে।’

স্থানীয়রা জানিয়েছেন, ওই পাড়ায় ৬৪টি পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে তারা ওই পাড়ায় বসবাস করে আসলেও সেখানে কোনও টিউবওয়েল ছিল না।  সুপেয় পানির জন্য এসব পরিবারকে পাহাড়ের ঢালের প্রাকৃতিক ছড়ার ওপরই নির্ভর করতে হয়। ত্রিপুরা পাড়ার এই জনগোষ্ঠী সরকারি অন্যান্য সুবিধা থেকেও বঞ্চিত।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনা তদন্তে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল খালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে ওই পাড়ায় বসবাসকারীদের খাদ্যাভ্যাস, জীবনধারণ সম্পর্কিত তথ্য তুলে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে।’ এই কমিটির অপর দুই সদস্য হলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুনা ইসলাম ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেজিনা আক্তার।

অন্যদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল করিম রাসেল জানান, ‘ত্রিপুরা পাড়ায় শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আব্দুস সালামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’এই কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক খালেদ মো. হুমায়ুন কবির ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডেইজি দাশ।

জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে এক অজ্ঞাত রোগে গত কয়েক দিনে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। নিহত শিশুদের প্রত্যেকের বয়স ছিল ১০ বছরের মধ্যে। এতে আরও ৫৩ জন শিশু আক্রান্ত হয়ে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ৭ জনকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এফএস/

আরও পড়ুন- ‘সীতাকুণ্ডের ৯ শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত সংক্রমণে’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের