কেন্দ্রের নির্দেশ মানেনি লক্ষ্মীপুর ছাত্রলীগ, বিবাহিতরা স্বপদে বহাল

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৫:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:০৭

লক্ষ্মীপুর ছাত্রলীগের পদধারী বিবাহিত নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হলেও তা মানেননি নেতারা। শনিবার (১৫ জুলাই) কেন্দ্রের বেধে দেওয়া নির্ধারিত সময় শেষ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জেলা ছাত্রলীগের সদস্য রিপন পাটোয়ারী বৃহস্পতিবার শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনু্ষ্ঠিত ছাত্রলীগের জরুরি সভায় পদত্যাগপত্র দেন।

এছাড়াও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ ও আওতাধীন একাধিক ইউনিটের প্রায় ২৭ জন বিবাহিতরা পদত্যাগ না করে স্বপদে বহাল রয়েছেন। এদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম বাপ্পী কবির, মো. জাবেদ হোসেন মাস্টার, রাকিব পাটোয়ারী, আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু, সাজ্জাদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, উপ-আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সদর থানার আহ্বায়ক জিসাদ আল নাহিয়ান বিবাহিত বলে অভিযোগ রয়েছে।

জেলা কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিবাহিত নেতারা পদত্যাগ না করে জেলা ছাত্রলীগের ইমেজ ক্ষুণ্ণ করছেন একই সঙ্গে তারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অমান্য করছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস জানান, বিবাহিত যারা পদত্যাগ করেননি তাদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নাহিদুজ্জামান নাহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের