সীতাকুণ্ডে পাহাড় ধসে ২ শিশুসহ নিহত ৫

চট্টগ্রাম ব্যুরো
২১ জুলাই ২০১৭, ০৯:৪৭আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৪:২০

সীতাকুণ্ডে পাহড় ধস চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে মা ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত পৌনে ৪টার দিকে সীতাকুণ্ডের ১০ নম্বর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের তিন নম্বর সমাজ লক্ষণ সাহা শাখা এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া (২৬),  তার মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২), বিবি ফাতেমা (৩৫) এবং মো. ইউনুস। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান এ তথ্য জানিয়েছেন।

সীতাকুণ্ডে পাহড় ধস সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পাহাড়ের কিছু অংশ ধসে ঘরের একপাশে পড়ে। নিহতরা সম্ভবত ঘরের ওই পাশেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। নিহত পাঁচজন একই ঘরের বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়নি বলে জানান তিনি।
/এআর/

 আরও পড়ুন- অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী