ত্রিপুরা পাড়ায় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম ব্যুরো
০২ আগস্ট ২০১৭, ১৬:১৭আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:১৭

চট্টগ্রাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় অবশেষে চালু হয়েছে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। হামে আক্রান্ত হয়ে ওই পাড়ার ১০ শিশু মৃত্যুর ঘটনা আলোচনায় আসার পর আজ বুধবার (২ আগস্ট) ত্রিপুরা পাড়ার অদূরে ‘সোনাইছড়ি কমিউনিটি ক্লিনিক’ এর কার্যক্রম চালু করা হলো।

সকাল ১০টায় জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটি উদ্বোধন করেন। নতুন চালু হওয়া এই কমিউনিটি ক্লিনিকে দুজন স্বাস্থ্যকর্মী, দুজন টিকাদানকর্মী এবং একজন হেলথ প্রোভাইডার সার্বক্ষণিক সেবা প্রদান করবেন।

সিভিল সার্জন বলেন, ‘আপাতত একটি ভাড়া ঘরে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম চালু করা হয়েছে। খুব শিগগির স্থায়ী ভবন নির্মাণ করে সেখানে স্থানান্তর করা হবে। নতুন চালু হওয়া এই ক্লিনিকে ওই এলাকার বাসিন্দারা রক্তচাপ, কফ, কাশি এবং সুগার পরীক্ষা করতে পারবেন। সেখানে গর্ভবর্তী মা এবং শিশুদের সেবা দেওয়া হবে।’

জুন মাসের শেষদিকে জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গে আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে বার আউলিয়া, সোনাইছড়ি ও ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষায় জানা যায়, হাম এবং অপুষ্টিজনিত কারণেই এসব শিশু মারা গেছে। সেইসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দল জানায় ওই এলাকার শিশুদের দীর্ঘদিন ধরে টিকা দেওয়া হয়নি।

এ ঘটনার পর গত ২৯ জুলাই থেকে সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়াসহ তিন ইউনিয়নে শিশুদের হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় ওই এলাকার ৪৬ হাজার ১৪৫ জন শিশু-কিশোরকে টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩১ হাজার ২২৫ জন ছাত্রছাত্রীও রয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের