ধর্মপুরে পরাজিত মেম্বার প্রার্থীকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১০:৪০আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১০:৪২

ফেনী ফেনী সদরের ধর্মপুরে এয়াকুব জনি (২৬) নামে এক পরাজিত মেম্বার প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউনিয়নের পূর্ব কাছাড় মতিনাতুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে একাধিক মামলার আসামি মিল্লাত,অন্তর ও নিশানের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী পূর্ব কাছাড় যুবলীগ নেতা সোহাগের ঘর থেকে তুলে নিয়ে জনিকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। এয়াকুব জনি পূর্ব কাছাড় গ্রামের আব্দুস সোবহানের ছেলে।তিনি সদ্য অনুষ্ঠিত ধর্মপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

শাহাদাত হোসেন আরও জানান, সন্ত্রাসীরা সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজুর কর্মী। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের