চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া পুষ্পস্তবকে আগুন

চট্টগ্রাম ব্যুরো
১৬ আগস্ট ২০১৭, ১৩:৩২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৩:৩২

চট্টগ্রাম চট্টগ্রামে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণ করা পুষ্পস্তবক আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকায় এই ঘটনা ঘটে। রাতের কোনও এক সময় কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতিতে আগুন দেওয়া হয় বলে ধারাণা করছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

নুর মোস্তফা টিন নামে স্থানীয় চকবাজার এলাকার এক যুবলীগ নেতা জাতির জনকের এই প্রতিকৃতিটি স্থাপন করেন। কাপাসগোলা সিটি করপোরেশন স্কুলের সামনে সড়কের মোড়ে এটি স্থাপন করা হয়।  সেখানে প্রতিকৃতিটি স্টিল স্ট্রাকচারে সাদা গ্লাস দিয়ে মোড়ানো রয়েছে।

মহিউদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এখানে একটি পুষ্পস্তবক পোড়ানো অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোনও এক সময় এ ঘটনাটি ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

/বিএল/

আরও পড়ুন:
শোক দিবসে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ নেতাকর্মী বহিষ্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম