ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১২:২০আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১২:২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে যানজট দাউদকান্দির রায়পুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে যানজট শুরু হয়েছে।

কুমিল্লা থেকে ঢাকাগামী বাসযাত্রী আলী আহমেদ জানান, তিনি সকাল ৭টায় যাত্রা করে ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী বাস যাত্রী তৌহিদ হাসান জানান, তিনি ৪ ঘণ্টার মতো মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছেন। তার মতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। অপরদিকে মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। বুধবারও এই মহাসড়কে যানজট ছিল।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের চারলেনের গাড়িগুলো দুই লেনে দুই সেতুতে ধীর গতিতে প্রবেশ করতে সময় লেগে যায়। তার ওপরে রয়েছে গাড়ির অতিরিক্ত চাপ। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম