প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ২০:০৮আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২০:০৮

প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো: ওবায়দুল কাদের

জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও আমরা রাস্তায় থাকবো।’ শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কগুলোর কোথাও কোনও গরুর হাঁট বসতে দেওয়া হয়নি। ঈদ উপলক্ষ্যে পশুবাহী গাড়ি চলাচল করায় মহাসড়কগুলোতে একটু যানজট সৃষ্টি হচ্ছে। তবে ঈদের তিন দিন আগে থেকে রাস্তায় ভারি যানবাহন, ট্রাক ও লরি চলাচল বন্ধ করে দেওয়া হবে। ঈদের সময় ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন প্রকৌশলীরা ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকী কাজও সম্পূর্ণ হয়ে যাবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমি নিজেই সংস্কার কাজ মনিটর করছি।’
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
এরআগে সকালে মন্ত্রী নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী