তরুণীসহ গুলিবিদ্ধ আরও দুই রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
২৯ আগস্ট ২০১৭, ১০:৪১আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১০:৪৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল (ফাইল ছবি) মিয়ানমারে গুলিবিদ্ধ এক তরুণীসহ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে এক তরুণীসহ আরও দুই রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

হাসপাতালে ভর্তি হওয়া দুই রোহিঙ্গা হলেন তমব্রু এলাকার খালেদা (১৭) ও নালেমাখালী এলাকার আব্দুর রশিদের ছেলে মামুনুর রশিদ (১৯)।

এএসআই  আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুই জনের মধ্যে খালেদার পায়ে গুলি লাগে। তার পা ভেঙে গেছে। অন্যদিকে মামুনুর রশিদ শটগানের গুলিতে আহত  হওয়ার পাশাপাশি তার মুখের কিছু অংশ পুড়ে গেছে।’

তিনি জানান, এ নিয়ে গত চার দিনে ২২ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে খালেদা একমাত্র নারী যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন:

আরও ৪৭৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী